উত্তরবঙ্গের ৮জন সাংসদের কাছে চিঠি দিলেন উত্তরবঙ্গ জনমুক্তি মঞ্চ। তারা প্রত্যেক সাংসদের ই-মেইলে এবং চিঠির কপি ডাক যোগে দিল্লিতে পাঠিয়ে দিয়েছেন। সাংসদগনের কাছে অবহেলিত উত্তরবঙ্গের করুন কাহিনি সংসদে তুলে ধরার অনুরোধ করেন উত্তরবঙ্গ জনমুক্তি মঞ্চের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাননীয় উত্তম কুমার নন্দী মহাশয়।
তিনি আরও বলেন এই কাজে উত্তরবঙ্গের সমস্ত সাংসদ ও বিধায়ক গনকেও চিঠি দেওয়া হবে।
এই আন্দোলন জাতি বা ধর্ম বা বর্নের অনেক উপরে তাই সমস্ত রাজনৈতিক দল ও নেতাদের ও সাহায্য তারা চাইছে যাতে, আালাদা রাজ্য গঠনের মাধ্যমে সমস্ত উত্তরবঙ্গের আপামর জনগনের সাথে ৩২টি জনজাতির উন্নয়ন করা যায়।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ