Latest News

6/recent/ticker-posts

Ad Code

দিনহাটা ৮ দলীয় নৈশ ফুটবল নক আউট টুর্নামেন্টের শুভ সূচনা হল আজ


আরিফ হোসেন, দিনহাটা, ২রা ডিসেম্বর: দিনহাটা নামটির সঙ্গে জড়িয়ে আছে খেলাধুলা জগতের বহু নক্ষত্রের নাম। দিনহাটায় ক্রীড়াপ্রমী মানুষের অভাব নেই। ক্রীড়া জগতে দিনহাটার যথেষ্ঠ অবদান রয়েছে। 
দিনহাটা সংহতি মর্নিং ইউনিট এর পরিচালনায় এক ৮ দলীয় নৈশ ফুটবল নকআউট টুর্নামেনট এর শুভরাম্ভ হলো আজ। এই ফুটবল টুর্নামেন্টের নাম “সংহতি কাপ-২০১৯” । এই আট দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টে একটি প্রদর্শনী মহিলা ফুটবল ম‍্যাচের আয়োজন করা হয়েছে। ২রা ডিসেম্বর থেকে ৮ই ডিসেম্বর পর্যন্ত এই খেলা অনুষ্ঠিত হবে প্রতিদিন সন্ধ‍্যা ৬টা ৩৫ মিনিট থেকে দিনহাটা সংহতি ময়দানে। এই খেলায় রয়েছে টিকিটের ব‍্যবস্থাও। 

এদিন শুভ আরম্ভ লগ্নে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট নেতা পার্থ প্রতীম রায়, দিনহাটা মহকুমা শাসক তথা দেশের কনিষ্ঠ আই এ এস অফিসার আনছার শেখ মহাশয়সহ আরো অনেকে। প্রথম বর্ষের এই খেলা জুড়ে ক্রীড়াপ্রেমী মানুষের বেশ উৎসাহ দেখা দিল প্রথম দিনেই। এদিন সংহতি ময়দানে প্রচুর মানুষের সমাগম ঘটে এই ক্রীড়া উৎসব উপভোগের জন‍্য। আগামী ৯ই ডিসেম্বর অনুষ্ঠিত হবে এই খেলার ফাইনাল ম‍্যাচ। দর্শক লুৎফর পাঠোয়ারী জানান, দিনহাটা সংহতি মর্নিং ইউনিটের এই উদ‍্যোগ আমাদের ভালো লেগেছে। সন্ধ‍্যার অবসর সময়ে জমিয়ে খেলা গুলো উপভোগ করতে পারবো। খেলার টানেই ছুটে আসা সংহতি ময়দানে। এরজন‍্য ধন‍্যবাদ জ্ঞাপনও করেছেন আয়োজক ইউনিটের।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code