Latest News

6/recent/ticker-posts

Ad Code

বুড়িরহাটে প্রিয়াঙ্কা রেড্ডি ধর্ষন ও খুনের তীব্র প্রতিবাদ ABVP-র

হায়দরাবাদের তরুনী পশু চিকিৎসক প্রিয়াঙ্কা রেড্ডির ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদ জানিয়ে ও দোষীদের শাস্তির দাবি জানিয়ে আজ ABVP-র ডাকে একটি মৌন মিছিল গোটা বুড়িরহাট বাজার পরিক্রমা করে। 

এদিনের এই প্রতিবাদী মিছিলে প্রচুর মানুষের সমাগম ঘটে, সকলেই প্রতিবাদে জোরালো আওয়াজ তোলে। 

মোমবাতি জ্বালিয়ে এই নির্মম ঘটনার তীব্র বিরোধীতায় সরব হয় সংগঠনের সদস্যরা। AVBP এর অঞ্চল সভাপতি দারকানাথ রায় জানান- "ABVP সর্বদা ন‍্যায়ের পথে চলে। মানুষের বিপদে আপদে পাশে থাকে। ড. প্রিয়াঙ্কা রেড্ডিকে ধর্ষন ও খুনের ঘটনায় আমরা মর্মাহত। এই ঘটনার দোষীদের শীঘ্রই উচিত বিচার চাই।"

উপস্থিত ছিলেন-AVBP এর অঞ্চল সভাপতি দারকানাথ রায়, AVBP এর কার্যকর্তা প্রিতম ঘোষ , বজ্রংদল এর কার্যকর্তা চঞ্চল বর্মন, মিঠুন শর্মা, মৃদুল বর্মন সহ অন্যান্য সদস্য। 

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code