দেশজুড়ে NRC, NPR, CAA বিরুদ্ধে চলছে বিক্ষোভ, সমাবেশ ও মিছিল। রাজনৈতিক সংগঠন থেকে অরাজনৈতিক সংগঠন পথে নেমেছে CAA আইন রুখতে এবং NRC, NPR এর বিরুদ্ধে। রাজ্যের বিভিন্ন স্থানে হয়েছে ক্ষয়ক্ষতি, হাঙ্গামা। এমনকি রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো সরব হয়েছেন এবং সারা রাজ্যজুড়ে আন্দোলন ও বিক্ষোভ মিছিল করছেন।
গতকাল দিনহাটায় ডাক্তার, শিক্ষক ও উকিল সহ দিনহাটার নাগরিক সমাজ NRC, NPR, CAA এর বিরোধীতা করে মিছিল করেন। মিছিলে NO NRC, NO NPR, NO CAA হুঙ্কার ওঠে।
আজ বিকাল ৪ টায়,দিনহাটার হেমন্ত বসু কর্নার থেকে NRC এবং CAA এর বিরুদ্ধে বাম - কংগ্রেস যৌথ মঞ্চের আহ্বানে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। এই প্রতিবাদ মিছিলে উপস্থিতি ছিলেন যৌথ মঞ্চে শীর্ষ নেতা অক্ষয় ঠাকুর, তারাপদ বর্মন, হরিহর রায় সিংহ, কেশব রায়, শুভ্রালোক দাস, বিকাশ মন্ডল, দেবাশীষ দেব, মাসুদ হাসন, কমল দাশগুপ্ত ও অন্যান নেতৃবৃন্দ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ