Latest News

6/recent/ticker-posts

Ad Code

বাসন্তিরহাট উইন্টার কাপ 2019 এর পঞ্চম দিন


মিহির সরকারঃ বাসন্তীরহাট বি.এস.আর. বয়েজ এর পরিচালনায় ও ব্যবস্থাপনায় উইন্টার কাপ ২০১৯ এর পঞ্চম দিনের খেলায় মুখোমুখি হয়েছিল গ্রুপ সি এর দুটি দল, চৌধুরীহাট আপ্পু সংঘ এবং বামনহাট যুব সংঘ। 

দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে টসে জিতে আপ্পু সংঘের ক্যাপ্টেন প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। তাদের হয়ে দারুন ব্যাটিং করেন পংকজ (১৭ বলে ৫২), তার সাথে ভাল খেলেন নীলাঞ্চল সরকারও। তাদের চওড়া ব্যাটে ভর করে নির্ধারিত ১০ ওভারে ১৩৪ রান করে আপ্পু সংঘ। বামনহাট যুব সংঘের হয়ে ভাল বল করেন তরুন চক্রবর্তী। 

( ২ ওভার ১৮ রান ৩ উইকেট) জবাবে ব্যাটে নেমে বামনহাটের শুরুটা ভাল হয় নি। তবে তাদের রাজেশ মোদক ভাল ব্যাট করেন, তার সাথে গুড্ডা হরিজন ও ভাল ব্যাট করেন৷ তবুও আপ্পু সংঘের বোলারদের আটোসাটো বলিং এর জন্য তারা নির্ধারিত লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয়। ম্যাচের সেরা চৌধুরীহাট আপ্পু সংঘের পংকজ।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code