কৃষ্ণনগরে হয়ে গেলো চারদিনব্যাপি " অরণি"-র প্রয়াসে নাটকের উৎসব। কলকাতার বেশ কিছু নাটকের দল কৃষ্ণনগর শহরে তাদের নাটক মঞ্চস্থ করলো চারদিন ধরে।
অরণি - র এই নাটকের উৎসবের শুভ উদ্বোধন করেন বিখ্যাত সাহিত্যিক সুধীর চক্রবর্ত্তী মহাশয়। কৃষ্ণনগর রবীন্দ্রভবনে অরণী-র প্রয়াসে এই নাটকগুলি মঞ্চস্থ হয়।
পঞ্চমবর্ষে এবার অরণি-র আয়োজনে সাতটি নাট্যদল তাদের নাটক মঞ্চস্থ করেন। এদের মধ্যে উষ্ণিক নাট্যদলের " বাবাই",কলকাতার রঙ্গীলার কুকুরের লেজ দর্শকদের বেশ মোহিত করে। শহরে নাটক নিয়ে উন্মদনা ছিলো বেশ চোখে পড়ার মতো। কৌশিক কর, দেবশঙ্কর হালদার,শুভাশীষ মুখার্জী,কৌশিক চট্টোপাধ্যায়ের মত প্রখ্যাত নাট্যব্যক্তিত্ত্ব এই শহরে তাদের নাটক মঞ্চস্থ করেন।
অরণি- র সম্পাদক কৌশিকদে বলেন নাটকের মাধ্যমে অসুস্থসংস্কৃতি থেকে নতুন প্রজন্মকে সুস্থ সংস্কৃতিতে ফিরিয়ে আনতে আমাদের এই প্রতিবছর এই নাটকের আয়োজন।তারা বিভিন্ন পোষ্টারের মাধ্যমে শহরের মানুষকে সমাজসচেতনা বিষয়ক বার্তাও দেন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ