Latest News

6/recent/ticker-posts

Ad Code

সদ্যোজাত পুত্রসন্তানকে বিক্রির অভিযোগে গ্রেপ্তার বাবা





 সদ্যোজাত  পুত্র সন্তান বিক্রির অভিযোগে গ্রেপ্তার  চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের নতুনপল্লি এলাকায়। জানা গিয়েছে, স্ত্রী বাধা দিলে তাঁকে খুনের হুমকি দিয়ে মোটা টাকায় সন্তানকে বিক্রি করে দেয় অভিযুক্ত। সদ্যোজাতের সন্ধান পেতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ।সোনারপুরের নতুনপল্লির বাসিন্দা প্রভাত মণ্ডল ও ঝুমা মণ্ডল।

দীর্ঘদিন ধরেই ওই এলাকায় বাস ওই দম্পতির। দিন দশেক আগে এলাকারই একটি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন ঝুমাদেবী। জানা গিয়েছে, সেই সময় হাসপাতালেই এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয়েছিল প্রভাতের। সেখানেই দুজন পরিকল্পনা করে মোটা টাকায় বাচ্চা বিক্রির। সেই মতোই জন্মের কয়েকদিনের মধ্যেই ছেলেকে অন্যের হাতে তুলে দেয় প্রভাত। বিনিময়ে বুঝে নেয় মোটা অংকের টাকা।

সূত্রের খবর, বিষয়টি জানতে পেরে প্রভাতকে বাধা দিয়েছিলেন ঝুমাদেবী। কিন্তু স্ত্রীর কোনও বারণই শোনেনি প্রভাত। উলটে বধূকে মারধর করে, খুনের হুমকিও দেয় বলে অভিযোগ। পরে অভিযুক্তের বিরুদ্ধে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করা হলে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে।

সংবাদ একলব্য সংবাদটি সম্পাদনা করেনি, সরাসরি নিউজ ফিড থেকে সংগৃহীত। 
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code