দিল্লিতে প্রতিদিনই বাড়ছে দূষণের মাত্রা। তীব্র দূষণে ছেয়ে গেছে দিল্লির আশপাশের এলাকা। সঙ্গে আছে দৃশ্যমানতার সমস্যা। মাঝে মধ্যেই কালো মেঘ জাঁকিয়ে বসছে দিল্লির আকাশে।
এমন অবস্থায় বায়ু দূষণের হাত থেকে বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম 'তাজমহল' কে বাঁচাতে বাতাস পরিশুদ্ধ করার যন্ত্র বসানো হয়েছে। একটি ভ্রাম্যমাণ এয়ার পিউরিফার ভ্যান বসানো হয়েছে উত্তরপ্রদেশ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (ইউপিপিসিবি) এর পক্ষ থেকে। প্রায় ৩০০ ব্যসার্ধ এলাকা জুড়ে ১৫ লাখ ঘন মিটার বাতাস পরিশুদ্ধ করার ক্ষমতা আছে এই যন্ত্রের, এতে সময় লাগবে আনুমানিক আট ঘণ্টা।
ইউপিপিসিবি'এর আঞ্চলিক কর্মকর্তা ভুবন যাদব বলেন, 'ক্রমবর্ধমান দূষণ ও তার ফলে বাতাসের গুণমান কম হয়ে যাওয়ার কারণে একটি ভ্রাম্যমাণ এয়ার পিউরিফায়ার বসানো হয়েছে। তাজমহলের পশ্চিম গেটে এই মোবাইল ভ্যানটি বসানো হয়েছে।'
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ