Latest News

6/recent/ticker-posts

Ad Code

আগামীকাল ১২ ঘন্টা খাগড়াবাড়ি বন্ধের ডাক বিজেপির-আজ মৌন মিছিল কোচবিহারের নাগরিকদের

আরিফ হোসেন, কোচবিহার, ৪ঠা নভেম্বর: কোচবিহার জেলা বিজেপি যুব মোর্চার সহ সভাপতি দীপংকর দেবের মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে পথে নামলেন কোচবিহারের নাগরিকরা। সোমবার সন্ধ্যায় কোচবিহারে একটি মৌন মিছিল করে এএলদাস মোড়ে মোমবাতি জ্বালানো হয় দীপংকর দেবের আত্মার শান্তি কামনা জন‍্য। সাধারণ মানুষ যেমন উপস্থিত ছিল তেমনই বিজেপি নেতারাও সেখানে উপস্থিত ছিলেন।
দীর্ঘ এক মাস মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শনিবার রাতে মারা যান দীপংকরবাবু। জানা যায়, দুর্গাপুজোর অষ্টমীর দিন একটি পথদুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। কিন্তু বিজেপির দাবি, তাকে হত‍্যা করা হয়েছে। এটা ছিল একটা চক্রান্ত। খাগরাবাড়িতে জমি আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন দীপংকরবাবু। সেই কারনেই তাকে হত‍্যা করা হয়েছে বলে আশঙ্কা বিজেপির। সেই ঘটনার সঠিক তদন্তের দাবি নিয়ে ও প্রতিবাদ জানিয়ে এদিন এই মৌন মিছিল হয়।
কোচবিহারে বিজেপির পক্ষ থেকে আগামীকাল ১২ ঘন্টা খাগড়াবাড়ি বন্ধের ডাক দেওয়া হয়েছে। সংগঠনের পক্ষথেকে জানানো হয়েছে-
"ভারতীয় জনতা যুব মোর্চার জেলা সহ-সভাপতি দীপঙ্কর দেবের পরিকল্পিত খুনের প্রতিবাদে আগামীকাল খাগড়াবাড়ী অঞ্চল এলাকা ১২ ঘন্টা বনধ!" 

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code