উত্তরের গুণী সুজন কবি স্বপ্ননীল রুদ্র
শুভাশিস দাশ
' ঘুমের খোলস ভেঙ্গে উঠে আসে তন্দ্রা
তার দিকে উবু পিঠ নিয়ে নিশুতি রাত কুরুশে
বুনে চলেছে নিঝুম ;
অথবা ' মেঘের রুমাল দিয়ে পর্ণতনু আপাদমস্তক / মুছে নেমে গেছে বৃষ্টি শালের পিঠ ও বুক বেয়ে '
এমন উচ্চারণ যাঁর তিনি কবি স্বপ্ন নীল রুদ্র ।
এই সময়ের উত্তরের একজন জনপ্রিয় কবি স্বপ্ন নীল । যাঁর কলমে শব্দাবলী মনের গভীরে নাড়া দেয় । কবিতার উপমা অলংকার কবিকে আলাদা করে চিনিয়ে দেয় পাঠক কে ।
শিক্ষকতার পেশার অবসরে পুরো সময়টাই বোধহয় ব্যয় করেন কবিতার পয়ার সাজাতে তাইতো তাঁর কবিতা চোখে পড়ে দৈনিক গুলোর পাতায় , লিটিল ম্যাগের বর্ণময় পৃষ্ঠায় এবং ওয়েব ম্যাগ গুলোতে । শুধু কবিতা নয় স্বপ্ন নীল ছড়া লেখাতেও বেশ সাবলীল । তাঁর অণু গল্পও মন ছুঁয়ে যায় ।
স্কুল পড়ার সময় থেকেই এই নেশা তাঁকে ধরে ফেলেছিল । আসলে বোধহয় তাইই হয় ।
স্বপ্ননীল রুদ্র র কলম চলুক বহুদিন । কাব্য সাহিত্যের বিস্তৃত দিগন্তে বিস্তার করুক তাঁর কাব্য এই শুভ কামনা আমাদেরও ।
নিয়মিত আপডেট পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে -
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ