![]() |
| pic source wikipedia |
সংবাদ একলব্য, 30 নভেম্বর: ভারতীয় রেলের উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে সারা দেশ জুড়ে। এর জন্য বেশ কিছুদিন ধরেই বিভিন্ন রুটে ব্যাহত হচ্ছে রেল পরিষেবা। এবার হাওড়া কারশেড এলাকায় উন্নয়নমূলক কাজের জন্য প্রায় আট ঘণ্টা বন্ধ থাকবে ট্রেন চলাচল। ট্রেন বন্ধ থাকবে শনিবার রাত ১১.৪৫ থেকে রবিবার সকাল ৮ টা পর্যন্ত।
এই কাজের জন্য আপ ও ডাউন পাশকুড়া লোকাল (৩৮৪০৫ ও ৩৮৪০৮) বাতিল করা হয়েছে। আপ ইস্পাত এক্সপ্রেস রবিবার সকাল ৬.৫৫ এর পরিবর্তে সকাল ৯.১০ মিনিটে ছাড়বে। ফলকনামা এক্সপ্রেস ৭.২৫ এর পরিবর্তে সকাল ৯.২০ যে ছাড়বে। সকালের তিনটি ডাউন ট্রেনকে খড়গপুর ডিভিশনের বিভিন্ন স্টেশনে আটকে রাখা হবে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

Connect With Us