Latest News

6/recent/ticker-posts

Ad Code

'গরুর দুধে সোনা' সম্পর্কে উপযুক্ত তথ্য ও গবেষণাপত্র পেশ করলেন দিলীপ ঘোষ!

source: mic.tv.in
গত দু'দিন ধরে গোটা পশ্চিমবঙ্গে চলেছিল দিলীপ ঘোষের গরুর দুধে সোনা থাকা নিয়ে নানা ধরনের মিম-ঝড়। সোস্যাল মিডিয়া থেকে শুরু করে মুখেমুখে চলছিল 'গরুর দুধ' ও 'সোনা' প্রসঙ্গ।তবে আজ কিন্তু মুখ খুললেন দিলীপ ঘোষ। তিনি জানালেন 'আমি যা বলার বলেছি, যা চলছে চলুক।আমি বলেছি গরুর দুধে সোনার ভাগ থাকে।বলিনি, গরুর দুধ থেকে সোনা পাওয়া যায়'। নিজের বক্তব্যকে সঠিক দাবি করে তিনি সামনে নিয়ে আসলেন এক গুরুত্বপূর্ণ গবেষণার তথ্য।
তথ্য অনুযায়ী গরুর দুধে থাকে মোট ৩৮ ধরনের মাইক্রোএলিমেন্ট, যার মধ্যে সোনার পরিমানও রয়েছে। পোলান্ডের এগ্রিকালচার ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ অ্যানিম্যাল হাইজিন অ্যান্ড এনভায়রমেন্ট থেকে  ২০০১ থেকে ২০০৪ সালের মধ্যে এই গবেষণাটি করা হয় বলে জানিয়েছেন তিনি।গবেষণা অনুযায়ী কিন্তু দিলীপ ঘোষের বলা দেশের গরু নয় বিদেশি অর্থাৎ মধ্য ইউরোপের সাইলেসিয়া অঞ্চলের গরুর দুধে সোনার অল্প ভাগ রয়েছে।অবশ্য,গরুর কুঁজে থাকা স্বর্ণ নিয়ে কোনো তথ্য গবেষণায় আসেনি।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code