সংবাদ একলব্য, দিনহাটা, ৬ই নভেম্বর: গতকাল মঙ্গলবার ওকড়াবাড়ীর রামপ্রসাদে ধর্নায় বসা সিভিক ভলান্টিয়ার তাপস রায়কে আজ একটু সুস্থ হতেই গ্রেফতার করে নেয় পুলিশ। ধর্নায় থাকাকালীন রাত ১২টার দিকে অসুস্থ হয়ে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি হয় তাপস। এদিকে মেয়ের বাড়ির লোকজন ও মেয়ে মিলে তাপসের নামে দিনহাটা থানায় মানহানিসহ একাধিক মামলা করে। পরে পুলিশ এদিন দুপুর ১২টা নাগাদ তাপসকে গ্রেফতার করে বলে জানা যায়। পরে পুলিশ তাপস রায়কে আদালতে পেশ করে। তাপস রায় মঙ্গলবার মেয়ের বাড়ির সামনে ধর্নায় বসে। একজন অবিবাহিত মেয়ের বাড়ীতে এভাবে ধর্নায় বসায় মেয়েটির মান সম্মানসহ পরিবারের মানহানি হয়েছে এই বিবৃতিতেই অভিযোগ দায়ের হয়েছে বলে জানা গেছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ