Latest News

6/recent/ticker-posts

Ad Code

অজগর উদ্ধার ময়নাগুড়ি ব্লকে


মধুসূদন রায়, ময়নাগুড়ি, ১৮ই নভেম্বর : গতকাল জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার হরিরভিটা এলাকায় একটি ছয় ফিট লম্বা অজগর সাপ উদ্ধার করে রামশাই বনদফতর। জানা যায় ওই এলাকার জনৈক কালিপদ সরকারের বাড়ির পাশে রাখা পুরনো বাঁশের মধ্যে প্রথম অজগর সাপটিকে দেখতে পান তিনি। তারপর একটু জানাজানি হতেই শুরু হয় মানুষের উপচে পরা ভীর। লোকালয়ে পরপর অজগর সাপ উদ্ধার দেখে আতঙ্কিত গোটা গ্রামবাসী ও এলাকাবাসী। অজগর সাপটিকে দেখতে পেয়ে তৎক্ষণাৎ খবর দেওয়া হয় রামশাই বন দফতরকে। এবং ওই স্থানে এসে অজগর সাপটিকে উদ্ধার করে নিয়ে যান তারা। 

রামশাই বন দফতর সূত্রে জানা যায়, প্রায় সাড়ে চার কেজি ওজনের অজগর সাপটি এবং প্রায় ছয় ফিট লম্বা। সাপটিকে উদ্ধার করার পর লাটাগুড়ি জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।


নিয়মিত আপডেট পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে -



like our facebook page for more update

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code