Latest News

6/recent/ticker-posts

Ad Code

নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি বাড়ীর ভেতরে ঢুকে গেলো গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাক



সংবাদ একলব্য, 3 নভেম্বর : নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি এক বাড়ীর ভেতরে ঢুকে গেলো গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাক, আজ সকালে এই দুর্ঘটনা ঘটলো সাহেবগঞ্জ থানার কাছে l ট্রাক চালককে আটক করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ l আজ সকাল সাড়ে দশটা নাগাদ বাড়ির কাজে ব্যাস্ত ছিলেন বাসিন্দারা হঠাৎ বিকট আওয়াজে তাঁদের বাড়ীর ঘরের ভেতরে ঢুকে পড়ে ট্রাকটি l 
অল্পের জন্যে প্রাণে বেঁচে জান বাড়ীর লোকজন l গৃহ কর্তা চন্দ্র কান্ত শীল জানান যে গ্যাস অফিস তাঁদের সাথে কোনো রকম যোগাযোগ করেনি l স্থানীয় বাসিন্দারা জানেন মাঝে মাঝে সিলিন্ডার ভর্তি ট্রাক এমন দুর্ঘটনায় পড়ছে, তাঁদের অভিযোগ অনেক চালক মদ্যপ অবস্থায় থাকায় এরকম দুর্ঘটনা বেড়ে যাচ্ছে l


সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code