সুস্মিতা ঘোষ
ভীষণ অল্প করে প্রতিদিন সবাই বেঁচে যাই !
মুখের হাসি সপ্রতিভ ,
গোপন মনের কথাই ,-
সেখানেতে একটা ভিন্ন 'আমি' সবার খেলা করে ;
জীবন পাশার চাল বা গুটি তবুও হয়না নড়বড়ে,
এখানে নিজেকে প্রতিনিয়ত জেতানোর পালা চলে ।
সবাই কি জিতে যাই ?
হারি না কখনো নিজে জিততে গিয়ে !
কখনো বা দম্ভের গ্যাসে ফানুসের মতো পোড়ে
রক্ত-মাংসের অবশিষ্ট হৃদয় ।
শুধু বেঁচে থাকি প্রতিদিন
বেঁচে যাই প্রতিনিয়ত বেঁচে থাকার মতো করে ,
যতদিন না মৃত্যু এসে ঘোলা করে দেয়
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in


0 মন্তব্যসমূহ