Latest News

6/recent/ticker-posts

Ad Code

কালী পূজা উপলক্ষ্যে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও চশমা বিতরণ শীতলকুচিতে


আরিফ হোসেন,  ৩১ অক্টোবর, শীতলকুচি : সার্ব্বজনীন শ্রী শ্রী কালী পূজা উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ডোনার অর্গানাইজেশন শিতলখুচী শাখার পরিচালনায় , পশ্চিম শিতলখুচীর মাষানপাট জে. এম. ক্লাবের ব্যবস্থাপনায় ও   এবং কোচবিহার জেলা স্বাস্থ্য দফতরের সহযোগিতায় জে. এম. ক্লাব ঘরে বিনামূল্যে  চক্ষুপরিক্ষা শিবিরের আয়োজন করা হয়। এদিন চক্ষু পরিক্ষা শিবিরে মোট ২৭৫  জন মানুষ নিজেদের চক্ষু পরীক্ষা করান এবং তাদের মধ্যে  ২৫১ জন মানুষকে বিনামূল্যে চশমাও প্রদান করা হয়।
সংস্থার পক্ষ থেকে মাথাভাঙা মহকুমা পর্যবেক্ষক চিরঞ্জীব কুমার বর্মন জানান আজ চক্ষু পরীক্ষার এবং চশমা বিতরনের পাশাপাশি ২৪ জন মানুষকে  ছানি অপারেশনের জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। এরকম ভাবে চক্ষুপরিক্ষা শিবির ও বিনামূল্যে চশমা বিতরন কর্মসূচী করায় সেখানকার মানুষের পাশাপাশি আমরাও আনন্দিত তাদের এই সুবিধা প্রদান করতে পেরে। 

উক্ত চক্ষুপরিক্ষা শিবিরে  উপস্থিত ছিলেন ব্লাড ডোনার অর্গানাইজেশন মাথাভাঙ্গা মহকুমা পর্যবেক্ষক তথা শিতলখুচী কো-অর্ডিনেটর চিরঞ্জীব কুমার বর্মন শিতলখুচী শাখার সদস্য তন্ময় সাহা, শুভেন্দু রায় প্রমুখ।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code