Latest News

6/recent/ticker-posts

Ad Code

জোরকদমে চলছে রংপুর রোড সংস্কারের কাজ


আরিফ হোসেন, ওকড়াবাড়ী, ১লা নভেম্বর: দীর্ঘদিন ধরেই চলছে রংপুর রোড সংস্কারের কাজ। রংপুর রোড একটি ব‍্যস্ততম রাস্তা। প্রায় সারাদিন গাড়িতো চলে এমনকি রাতেও গাড়ি চলে অনবরত। রাস্তার ধারে কিছুদূর পরপর গড়ে উঠেছে বাজার। তাই দিনের বেলা রাস্তার কাজ করা বেশ চাপ। কাজের জেরে বেড়ে যায় যানজট ও পথচলতি মানুষসহ সকলের সমস‍্যা হয়। বাজার এলাকার বিভিন্ন অংশে তাই কাজ চলে রাতের বেলা। 
বুধবার রাত্রি ১০টা ৩০ মিনিট নাগাদ শুরু হয় কাজ। এদিন ওকড়াবাড়ী বাজারের এলাকায় পড়া রাস্তা সংস্কারের কাজ চলছে। পুরো বাজারের কাজ শেষ করে তবে ঘরে ফিরবে শ্রমিকসহ সকলেই। জানা গেছে, কাজ শেষ করতে প্রায় ভোর ৩টা বা ৪টা হয়ে যাবে। রাতে কাজ চললেও ভিড় জমেছে পার্শ্ববর্তী এলাকার মানুষজনের। কাজের জন‍্য প্রয়োজনীয় গাড়ি, রোলার সহ রয়েছে আলো প্রদানকারী একটি গাড়িও। প্রতিদিনের ন‍্যায় সকল কর্মীর উপস্থিতিতেই কাজ চলছে নির্বিঘ্নে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code