![]() |
| প্রতীকী ছবি |
সূত্রের খবর, অটল বিহারী বাজপেয়ী যখন দেশের প্রধানমন্ত্রী ছিলেন, তখন জাতীয় নাগরিকপুঞ্জি আইনে বড়সড় রদবদল ঘটনা হয়৷ ২০০৩ সালে সেই আইন ১৪-র ১ ধারায় বলা হয়েছে, সব রাজ্য এনআরসি চালু করতে বাধ্য৷ আর সেই আইনকে সামনে রেখে দেশে এনআরসি চালুর নোটিফিকেশন জারি করেছে মোদি সরকার৷
গেজেট নোটিফিকেশন অনুযায়ী প্রথম কাজ হল-
- ভোটার কার্ড সংশোধন৷
- এর পরের ধাপে রয়েছে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করবেন সরকারি কর্মীরা৷
- দেশের সমস্ত নাগরিককে একটি করে ফর্ম দেওয়া হবে৷ যেমন হয়েছে অসমে৷ এই প্রক্রিয়া শুরু হবে ২০২০ সালের এপ্রিল মাস থেকে৷ চলবে অক্টোবর মাস পর্যন্ত৷
- পরে রয়েছে এনআরসি চালুর বিষয়টি৷
- ভোটার কার্ড সংশোধন থেকে আপনি ডি-ভোটার কি না, তাও বোঝা যাবে৷
- এরপর ঠিক হবে আপনাকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে কি না৷
ডিটেনশন ক্যাম্পে যাওয়ার আগে কেড়ে নেওয়া হবে ভোটার কার্ড, আধার কার্ড, চাকরি৷ বন্ধ করে দেওয়া হবে ব্যাংক অ্যাকাউন্ট৷ দেশজুড়ে এনআরসির গেজেট নোটিফিকেশন জারি করেছে কেন্দ্রীয় সরকার৷ আর তাতেই সিঁদুরের মেঘের আশঙ্কা বাড়ছে৷
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ