কৃষ্ণনগরের বাসিন্দা রেখা মজুমদারের স্বামী স্বর্গীয় সত্য মজুমদারের ১৩ই অক্টোবর ছিল মৃত্যুবার্ষিকী । স্বর্গীয় সত্য মজুমদারের স্মৃতির উদ্দেশ্যে মাননীয়া রেখা মজুমদারের ঐকান্তিক ইচ্ছায়, নতুন সকাল জনকল্যান সমিতি কৃষ্ণনগরের সহায়তায় স্মাইল ইন্ডিয়া ফাউন্ডেশন পরিচালিত সম্পূর্ণ অবৈতনিক শিক্ষাঙ্গন 'প্রথম সূর্যের আলোতে' উপস্থিত হন । এই অবৈতনিক বিদ্যালয় পড়াশোনা করে কিছু দু:স্থ ও আদিবাসী ছাত্র-ছাত্রী। বিদ্যালয়ের এই বাচ্চাদের জন্য মধ্যাহ্নভোজনের আয়োজন করেন তিনি। একই সঙ্গে বিদ্যালয়ের শিশুদের জন্য তুলে দেন কিছু শিক্ষা সামগ্রী কলম,পেনসিল,খাতা সহ অন্যান্য । নতুন খাতা কলম পেয়ে খুব খুশি থ্যালাসেমিয়া আক্রান্ত ছোট্ট শিশু রঞ্জন মাল পাহাড়িয়া বলল 'পড়াশোনার করতে আমার খুব ভালো লাগে'।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ