মধুসূদন রায়, ময়নাগুড়ি, ১৪ই অক্টোবর : আজ জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের সাপ্টিবাড়ী ২ নম্বর গ্রাম পঞ্চায়েত অঞ্চলের সংলগ্ন এলাকা কামাড়ের বাড়ির ফুটবল খেলা মাঠে আট দলিয় নকআউট ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলায় আয়োজন করে S.B.P.U
চ্যাম্পিয়ন ট্রফি স্বগীয়া ছায়ারাণী দত্ত ও রানার্স ট্রফি স্বগীয় প্রশন্ন কুমার রায় ের স্মরণে।
কামাড়ের বাড়ি S.B.P.Uএর সদস্য গৌতম বর্মন জানান বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আজকের আট দলিয় খেলার চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত করি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মাননীয় শ্রী পূর্ণদেব রায় মহাশয় ও অন্যত্র সমাজ সেবকেরা। এছাড়াও উপস্থিত ছিলেন গ্রামবাসী,এলাকাবাসী ও S.B.P.Uএর সকল সদস্যরা ।
আজ চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলায় একদিকে ভগৎসিং ক্লাব জলপাইগুড়ি ও অপর দিকে ডেঙ্গুয়ার ঝাড়। হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে প্রথম চ্যাম্পিয়ন ট্রফী জিতে নেয় জলপাইগুড়ির ভগৎসিং ক্লাব।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in


0 মন্তব্যসমূহ