Latest News

6/recent/ticker-posts

Ad Code

রীমা দেবনাথের পাশে দাঁড়ালো মানবিক রানাঘাট

সংবাদ একলব্যঃ 

রীমা দেবনাথ, বর্তমানে হবিবপুরের বাসিন্দা। স্বামী দুই মেয়ে ও এক ছেলে নিয়ে ওর সংসার। সংসারে নুন আনতে পান্তা ফুরায়। স্বামী ট্রেনে লজেন্স হকারী করে। সংসার কে এগিয়ে নিয়ে যেতে ও নিজেও ট্রেনে হকারী করছে বেশ কিছুদিন ধরে। মানবিক রানাঘাট এগিয়ে এলো রীমা দেবনাথের পাশে। 

মানবিক রানাঘাটের সম্পাদক সুভাষ নাথ বলেন- "আমাদের সঙ্গে ওর পরিচয় অষ্টমীর রাতে রানাঘাট ষ্টেশনে খাবার দেওয়ার সময়। বাচ্চা গুলো কেঁদে কেঁদে জানাল ওদের নতূন জামা হয়নি,এই শুনে পরের দিন আমাদের অফিসে আসতে বললাম এবং আমরা ওদের হাতে নতূন জামা তুলে দিয়েছিলাম। ওই জানতে পারি অভাবের সংসারে পূজি খরচ হয়ে যাওয়ায় ও কাজে বেরতে পারছে না।"

আজ মানবিক রানাঘাটের পক্ষ থেকে লজেন্স ের দুটো বড় যার তুলে দেওয়া হয় রীমা দেবনাথের হাতে। 
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code