মহারাষ্ট্র এবং হরিয়ানায় বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণপর্ব সম্পন্ন হলো গতকাল। দুই রাজ্যেই অনায়াসে জয় হাসিল করে দ্বিতীয়বার ক্ষমতায় ফেরার ব্যাপারে আশাবাদী বিজেপি। এপ্রিল-মে তে সমাপ্ত হওয়া লোকসভা নির্বাচনের পর থেকে এখনও পর্যন্ত নিজেদের পথের সন্ধানে কংগ্রেস, দুই রাজ্যেই গোষ্ঠীদ্বন্দ্ব, ও নেতাদের মধ্যে বিদ্রোহ দেখা দিয়েছে। মহারাষ্ট্রে তাদের জোটসঙ্গী শরদ পাওয়ারের দল এনসিপি, যারা লড়াই করছে। মহারাষ্ট্রে ২৮৮ আসনের মধ্যে, গত পাঁচ বছরে সম্পর্ক তেমন মধুর না হলেও শিবসেনার সঙ্গে জোট গড়েই লড়াইয়ের ময়দানে বিজেপি। কর্ণাটক ও উত্তরপ্রদেশেও বিধানসভা উপনির্বাচনের ভোটগ্রহণ রয়েছে, মোট ১৮ রাজ্যের ৬৪ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ হবে। বৃহস্পতিবার হবে ভোট গণনা।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ