Latest News

6/recent/ticker-posts

Ad Code

আর থাকবে না ২০০০ টাকার নোট



ATM থেকে ২০০০ টাকার নোট সরানোর কাজে শুরু করে দিল ভারতীয় স্টেট ব্যাঙ্ক । স্টেট ব্যাঙ্কই প্রথম পর্যায়ে এই কাজ শুরু করেছে । এরপর ধীরে ধীরে বাকি ব্যাঙ্কও নিজেদের এটিএম থেকে ২০০০ টাকার নোট তুলে নেবে । ভারতীয় স্টেট ব্যাঙ্ক সূত্রে পাওয়া খবর অনুযায়ি ইতিমধ্যেই উত্তরপ্রদেসের কানপুরে তাদের মোট ১৫৫ টি এটিএমের মধ্যে ৭৭ টি ATM এ ২০০০ টাকার নোট তুলে নিয়েছে । একইরকম ভাবে উন্নাওতে ২৪ টি-র মধ্যে ২১ টি থেকে টাকা সরিয়ে নেওয়া হয়েছে । ফারুখাবাদ, কনৌজ ও বান্দাতেও এই কাজ শুরু হয়ে গেছে । ২০০০ টাকার নোট তুলে নিয়ে ২০০ ও ৫০০ টাকার নোট দিয়ে বদলে দেওয়া হচ্ছে । তবে এই পুরো বিষয়টি অত্যন্ত গোপনীয় রাখা হয়েছে । তবে ধীরে হলেও প্রতিটা ATM এই বদলের কাজ করা হবে ।


সংবাদ একলব্য সংবাদটি সম্পাদনা করেনি, সরাসরি নিউজ সেন্ডিকেট থেকে সংগৃহীত। 
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code