Latest News

6/recent/ticker-posts

Ad Code

জয় শ্রীরাম ধ্বনি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদক্ষেপ -খারাপ অ্যাটিচুড-মদন মিত্র ,ভিডিও ফাঁসে অস্বস্তিতে তৃণমূল



রাজ্য রাজনীতির বর্তমান সময়ের এক মজাদার চরিত্রের নাম মদন মিত্র। তৃণমূল কংগ্রেসের এই  নেতা একসময় যেমন ক্রীড়া ও পরিবহনের মত গুরুত্বপূর্ণ দপ্তর সামলেছেন। অন্যদিকে, সেই  তাঁকেই আবার সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়ে জেলে যেতে হয়েছে। তিনিই রাজ্য-রাজনীতিতে প্রথম ব্যক্তি - যিনি জেলে থাকাকালীন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তারপরে আবার 'মদন মিত্র লাইভ' বর্তমান সময়ের যুব সম্প্রদায়ের কাছে অত্যন্ত আগ্রহের বিষয় হয়ে দাঁড়িয়েছে। 

এর আগে সারদা কাণ্ডে তাঁর নাম জড়ানাের পাশাপাশি, নারদের স্টিং অপারেশনের ভিডিওতেও তাঁকে দেখা গিয়েছিল। আর এবার, আবার স্টিং অপারেশনের শিকার মদন মিত্র। এক সর্বভারতীয় নিউজ চ্যানেলের করা স্টিং অপারেশনে মদন মিত্র একের পর এক বিস্ফোরক অভিযােগ এনে ঝড় তুলে দিলেন রাজ্য-রাজনীতিতে।


সবথেকে বড় কথা এই স্টিং অপারেশনে দেখা যাচ্ছে - তাঁর অভিযােগের তীর সরাসরি তৃণমূল নেত্রী ও তাঁর পরিবারের দিকে।  মদনবাবু তৃণমূলের গােষ্ঠীদ্বন্দ্ব নিয়েও স্পষ্টভাবে নিজের মত জানিয়েছেন। তাছাড়া, তৃণমূলের খারাপ পারফর্মেন্সের জন্য তৃণমূলের প্রতি মানুষের বিতৃষ্ণা নয়, দায়ী করেছেন তৃণমূলের নেওয়া কিছু ভুল সিদ্ধান্তকে। আর সেই ভুল সিদ্ধান্তের পিছনে যে আসলে 'দিদি' তাও তিনি মেনে নিয়েছেন। এমনকি, জয় শ্রীরাম ধ্বনি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদক্ষেপ ‘খারাপ অ্যাটিচুড' বলে মনে করেছেন মদনবাবু। বিস্তারিত শুনুন নীচের লিঙ্কে ক্লিক করে-

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code