Latest News

6/recent/ticker-posts

Ad Code

এবার অভিনয় জগতে পদ্মশ্রী করিমুল হক-১৮ অক্টোবর মাথাভাঙ্গায় প্রথম প্রিমিয়ার



এক বছর পরই গভীর জল সংকটে ভুগবে গোটা ভারত৷‌ দেশের সর্বোচ্চ পরিকল্পনা সংস্থা ‘‌নীতি আয়োগ' এ কথা জানিয়েছে‌৷ দুশ্চিন্তায় গোটা দেশ৷ আর এই জল সঙ্কট নিয়ে সচেতনতা বৃদ্ধিতে তৈরি হচ্ছে 'এক ফোটা পানি' সিনেমা। সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা বাড়াতেএই উদ্যোগ। ভারত ও বাংলাদেশের অভিনেতা অভিনেত্রী দের নিয়ে ইতিমধ্যেই প্রথম ধাপের কাজ শুরু হলো ডুয়ার্সের মনোরম পরিবেশে। 

পদ্মশ্রী করিমুল হক মহাশয় নিজেও অভিনয় করেছেন এইছবিতে। এখানে তাকে বাইক অ্যাম্বুলেন্স দাদা হিসাবেই দেখা যাবে বলে জানিয়েছেন পরিচালক রৌফ আখতার আহমেদ। 

করিমুল বাবু জানিয়েছেন এই প্রথম তার সিনেমা জগতে অভিনয়ে আসা। মূলত সিনেমার বিষয়বস্তুই তাকে অভিনয় জগতে টেনে এনেছে বলেও জানিয়েছেন তিনি। 

সিনেমায় মালা চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় শিল্পী কোয়েল রায় প্রামাণিক। মালা এক আদিবাসী চরিত্র। 
 
নন্দনে নভেম্বরের প্রথম সপ্তাহেই মুক্তি পেতে চলেছে 'একফোঁটা পানি' - তবে ১৮ অক্টোবর মাথাভাঙ্গায় প্রথম প্রিমিয়ার মুক্তি পেতে চলেছে। 


সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code