উত্তরের গুণী সুজন হিমি মিত্র রায়
শুভাশিস দাশ
যে হাত শব্দ নিয়ে খেলা করে সেই হাতেই তুলির টানে সেই শব্দেরা ছবি হয় । তাঁর গল্পের যেমন গাঁথুনি তেমনি ছবিও কথা বলে । এই মুহুর্তে উত্তরের যে কজন কথা শিল্পী ছোটো বড় মাঝারি ম্যাগাজিন ও কাগজের সাহিত্যের পাতা দখল করে আছেন তাঁদের মধ্যে একজন হিমি মিত্র রায় ।
শৈশবেই ছবি আঁকার নেশা তাঁকে পেয়ে বসেছিল । মনের অজান্তেই ছবি আঁকার সাথে কখন গল্প লেখা শুরু হয়ে গেলো তা আর মনে পড়ে না ।
গল্পের নানা দিকে তাঁর বিচরণ থাকলেও রহস্য গল্পেও তাঁর হাতের জাদু আমাদের ভাবায় । অতি সম্প্রতি তাঁর একটি বই বেরিয়েছে ' সব গল্পই প্রেমের নয় ' ! বই টি ইতিমধ্যে সাড়া ফেলে দিয়েছে ।
হিমি র লেখনী আরো এগিয়ে চলুক , তুলির টানে ছবি প্রাণ পাক এই শুভ কামনা আমাদেরও !
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ