Latest News

6/recent/ticker-posts

Ad Code

তৃণমূলের হার্মাদ এবং খাকি পোশাকধারী হার্মাদের সম্মিলিত প্রচেষ্টায় জেলা জুড়ে সন্ত্রাসের বাতাবরণ- নিশীথ


মহাত্মা গান্ধীর দেড়শতম জন্মবার্ষিকী উপলক্ষে ১৫ অক্টোবর থেকে রাজ্যের ৪২টি কেন্দ্রে ‘গান্ধী সংকল্প যাত্রার’ সূচনা করেছে রাজ্য বিজেপি। জানা যাচ্ছে, ১৫ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা ১০ দিন ব্যাপী এই যাত্রা চলবে। রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের কথায়, এই যাত্রার মাধ্যমেই রাজ্যের মানুষের কাছে ‘জাতির জনক’-এর আদর্শ পৌঁছে দিতে চায় ভারতীয় জনতা পার্টি।

১৬ অক্টোবর কোচবিহারে গান্ধী সংকল্প যাত্রার সূচনা করেন সাংসদ নিশীথ প্রামানিক। কোচবিহার চকচকা শিল্প কেন্দ্র থেকে শুরু করে জেলার বিভিন্ন জায়গায় এই যাত্রা করেন সাংসদ।
আজ নিজের জন্মভিটা ভেটাগুড়ি থেকে এই যাত্রা শুরু করে বুড়িরহাট হয়ে নাজিরহাটে যান। আজ এই যাত্রায় সাথে ছিলেন  রাজ্য সম্পাদক সায়ন্তন বসু, কোচবিহার জেলা সভাপতি মালতি রাভা প্রমুখ।

সাংসদ বলেন- 'কোচবিহারে একধরনের সন্ত্রাসের বাতাবরণ তৈরী করা হয়েছে তৃণমূলের হার্মাদ এবং খাকি পোশাকধারী হার্মাদের সম্মিলিত প্রচেষ্টায়।' 

বিস্তারিত শুনুন ভিডিওতে-

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code