কোচবিহার জেলার দিনহাটায় কমরেড প্রমোদ দাসগুপ্ত ভবনে ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী) উদ্যোগে ভোটার কার্ড ভেরিফিকেশন (EVP) সহায়তা কেন্দ্র উদ্বোধন হয়। উদ্বোধন করেন CPIM'র জেলা সম্পাদক কমরেড অনন্ত রায়। দিনহাটার ১নং ব্লকের ১৬টা ও দিনহাটা ২নং ব্লকে ১২টা প্রতিটি অঞ্চল থেকে দুজন করে স্বেচ্ছা সেবকের দায়িত্ব দেওয়া হয়। যারা অঞ্চল থেকে বুথ পর্যন্ত প্রতিটি মানুষকে ভোটার কার্ড ভেরিফিকেশন (EVP) করতে সহয়তা করবে বলে জানিয়েছেন কমরেড অনন্ত রায়।
উপস্থিত ছিলেন কম: তারাপদ বর্মন, কম: বিরেন্দ্র নারায়ন চক্রবর্তী, কম: প্রবীর পাল, কম: শুভ্রালোক দাস, কম: ইনসাফ উদ্দিন আহমেদ, কম: দেবাশিষ দেব, কম: মনিন্দ্র নাথ রায়, কম: দিলীপ সরকার, কম: গৌরাঙ্গ পাইন, কম: এন্দাদুল হক্ প্রমুখ।
Helpline No - 8515010363
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ