আ ডেকেড লেটার
-দীপ্তেষ দাস
গভীর একটা চিন্তা নিয়ে ঘুম মগ্ন হলাম,
কই চারিদিকে তো অন্ধকার!
ক্রমশ যে অ্যাড্রেনালিন শরীরে বেড়েই চলেছে তা বুঝতে বাকি নেই!
কিছু একটা ঘনিয়ে আসছে,
বুঝতে পারছি!
ধীরে ধীরে শরীরটা আকস্মিক গতি ফিরে পাচ্ছে!
এ যেনো আলাদাই এক অনুভব,
নতুনত্বের সন্ধান!
চোখদুটো আবার নতুন করে ফুটে উঠলো!
চারিদিকে বেশ একটা আরামদায়ক পরিস্থিতি!
কে যেনো আমায় বলছে,
এইখানে স্বপ্নের বীজ বোনা হয়!
সূর্য রশ্মি গুলো যেনো কিছুতেই শরীরের উষ্ণতার প্রসার ঘটাচ্ছে না,
আর ক্ষণিকের পথ,
তারপর,
কিছু টা দূর এগোতেই
কালো পৃথিবী!
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ