Latest News

6/recent/ticker-posts

Ad Code

দিনহাটা রংপুর রোডে নিয়ন্ত্রন হারিয়ে চাষের জমিতে অটো, আহত ৩


আরিফ হোসেন, জোড়পাকুড়ি, ২১ই অক্টোবর: রবিবার সন্ধ‍্যায় গিতালদহ থেকে দিনহাটা যাওয়ার পথে রংপুর রোডের জোড়পাকুড়ি উচ্চ বিদ‍্যালয় পেরিয়ে নিয়ন্ত্রন হারিয়ে একটি অটো কোনোক্রমে দুটি ইলেক্ট্রিক পোলের মাঝখান দিয়ে সোজা চাষের জমিতে পড়ে যায়। অটোতে থাকা ৩ জন যাত্রীই গুরুতর আহত অবস্থায় দিনহাটা হাসপাতালে ভর্তি হয়। এই দুর্ঘটনার জেরে প্রচুর মানুষের ভিড় জমে এলাকায় ও চাঞ্চল‍্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। অন‍্যদিকে, জনতার রোষানল থেকে বাঁচতে চালক পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় ও পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তবে চালক কে? বা কেন পালালো সে বিষয়ে কোনোকিছু জানা যায়নি।




সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code