ধনতেরাস (Dhanteras) মানে যে আদতে ‘ধন’ নয়, লক্ষ্মীপুজো নয়, সোনাদানা কেনা নয়, তা জানেন কি? এও কি জানেন, যে ভারত সরকারের আয়ুর্বেদ, যোগ, ন্যাচারোপ্যাথি, উনানি, সিদ্ধ এবং হোমিওপ্যাথি (সংক্ষেপে AYUSH) মন্ত্রক এই দিনটিকে ‘জাতীয় আয়ুর্বেদ দিবস’ হিসেবে পালন করে আসছে ২৮ অক্টোবর, ২০১৬ থেকে?
কে এই ধন্বন্তরী? কেন হয় পুজো?
ধন্বন্তরী (Dhanwantari) হলেন একজন আয়ুর্বেদ চিকিৎসক। তাঁর প্রচারেই আয়ুর্বেদ আমাদের দেশে এতো প্রসিদ্ধ। তাই আয়ুর্বেদ ও মহৌষধের কথা উঠলেই বলা হয় ধন্বন্তরীর নাম। তিনি ত্রয়োদশী তিথিতে জন্মগ্রহণ করেন, তাই তখন থেকেই আয়ুর্বেদ প্রেমিকরা তাঁর জন্মতিথি ধন্বন্তরী ত্রয়োদশী হিসাবে পালন করেন। হিন্দিতে এটাকে ধন্বন্তরী তেরস বা সংক্ষেপে ধনতেরস বলে। এর সাথে ধন বা অর্থের কোনো সম্পর্ক নেই (Dhanteras history in Bengali)।
মহার্ঘ ভাতা বা ডিএ মামলার সমস্ত টাটকা আপডেট এবং আদালতের নির্দেশিকা পড়ুন এখানে
কীভাবে ধন্বন্তরী হলেন সম্পদের দেবী?
কবে কীভাবে এই উৎসব ধনসম্পদের উৎসবে পরিণত হলো, কবেই বা ‘গড অফ হেলথ’ ধন্বন্তরীর জায়গায় অধিষ্ঠিত হলেন ‘গডেস অফ ওয়েলথ’ (Goddess of Wealth) মা লক্ষ্মী, তা স্পষ্ট জানা যায় না। তবে আজও বহু বাড়িতে ঘরদোর পরিষ্কার করে, সাধ্য থাকলে নতুন করে রঙ করে, ধনতেরাসের দিন সন্ধ্যাবেলা ধন্বন্তরীর পুজো করা হয়। প্রদীপ দেওয়া হয় তুলসীতলায় বা বাড়ির দোরগোড়ায়, যাতে যমরাজ এই উৎসবের আমেজে অকস্মাৎ বাধা না দিতে পারেন (Lord Dhanwantari puja significance).
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)
১. ধনতেরাস শব্দটির আসল অর্থ কী?
ধনতেরাস কথাটি এসেছে 'ধন্বন্তরী তেরস' থেকে। আয়ুর্বেদের দেবতা ধন্বন্তরীর জন্মতিথি ত্রয়োদশীর সাথে এটি যুক্ত, অর্থের ধনের সাথে এর সরাসরি সম্পর্ক নেই।
২. ধন্বন্তরী কে ছিলেন?
ধন্বন্তরী হলেন প্রাচীন ভারতের একজন প্রখ্যাত আয়ুর্বেদ চিকিৎসক ও মহৌষধের প্রবক্তা, যাঁকে আয়ুর্বেদের দেবতা হিসেবে পুজো করা হয়।
৩. জাতীয় আয়ুর্বেদ দিবস কবে পালিত হয়?
ভারত সরকারের আয়ুশ মন্ত্রকের পক্ষ থেকে ২০১৬ সালের ২৮ অক্টোবর থেকে ধনতেরাসের দিনটিকে 'জাতীয় আয়ুর্বেদ দিবস' হিসেবে পালন করা শুরু হয়েছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন