Latest News

6/recent/ticker-posts

Ad Code

পাবজির দিন শেষ, এসেছে নতুন গেম



অক্টোবরের ১ তারিখ মুক্তি পাওয়ার পর গুগল প্লে স্টোর এবং আই স্টোর থেকে ‘কল অব ডিউটি’র ডাউনলোডের সংখ্যা দেখে চমকে গিয়েছেন গেম বিশেষজ্ঞরাও। সমীক্ষা কম্পানি ‘মোবাইল ইনসাইট’এর প্রধান র‌্যান্ডি নেলসন বলেন, এই মোবাইল গেম একটি নতুন ইতিহাস সৃষ্টি করল।বাজারে আসার প্রথম সপ্তাহেই ‘কল অব ডিউটি’র ডাউনলোডের সীমা ছাড়িয়ে গেছে ১০ কোটি। যেখানে ‘পাবজি’ প্রথম সপ্তাহে ডাউনলোড করা হয়েছিল প্রায় দু’কোটি ৬৩ লক্ষ বার।

চীনের ইন্টারনেট জায়ান্ট টেন্সেন্ট হোল্ডিং লিমিটেডের তৈরি এই গেমের আকর্ষণ হল এটি ফার্স্ট পারসন শুটার গেম। এ ছাড়া পাবজির তুলনায় অনলাইনে এই গেম ভালোভাবে খেলা যায় বলেও দাবি করেছেন তারা।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code