Latest News

6/recent/ticker-posts

Ad Code

এস এস সি'র চেয়ারম্যান সৌমিত্র সরকারকে শো'কজ শিক্ষা দপ্তরের



স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকারের বিরুদ্ধে বড় রকমের পদক্ষেপ নিল রাজ্য সরকার। তাঁকে শোকজ নোটিশ ধরান হয়েছে। এক সূত্রের দাবি, সদ্য প্রকাশিত হয়েছে উচ্চ-প্রাথমিকের মেধাতালিকা। আর সেই তালিকা নিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলেছেন পরীক্ষার্থীরা। শিক্ষক নিয়োগ ঘিরে এই জটিলতার মধ্যেই ছুটিতে আছেন চেয়ারম্যান। কাকে জানিয়ে ছুটি নিলেন তিনি? জানতে চেয়েছে রাজ্য শিক্ষা দফতর। আর এই কারণে তাঁকে শোকজ করা হয়েছে বলে জানা গিয়েছে।
উচ্চ প্রাথমিকে নিয়োগ নিয়ে এত অভিযোগই বা উঠছে কেন ? নিয়োগ নিয়ে এত অভিযোগের পরেও কী করে ছুটিতে রয়েছেন তিনি? এই সমস্ত প্রশ্নের উত্তর চাওয়া হল চেয়ারম্যানের কাছে ৷ সৌমিত্রবাবুকে দ্রুত ফিরতে নির্দেশ দিল স্কুলশিক্ষা দফতর ৷









সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code