টানা বৃষ্টিতে পাটনা-সহ রাজ্যের অধিকাংশ জায়গা যখন জলমগ্ন। যখন মৃতের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে, যখন বন্যায় আটকে থাকা লোকজনদের উদ্ধার করছে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। তখন তারই মাঝে চলল ফটোশুট। যা নিয়ে প্রসংশায় পঞ্চমুখ নেটিজেনরা।
গত ২৮ সেপ্টেম্বর পাটনার জলমগ্ন রাস্তায় হাঁটু জলে ছবি তুলতে ব্যস্ত অদিতি সিং।অদিতি পাটনার ন্যাশানাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজির ছাত্রী। হাইহিল, টকটকে লাল রঙের গাউন পরে জলে নেমে পড়েছে সে। ফোটোশুটের ছবি ফেসবুকে পোস্ট করে জানিয়েছে, বিহারের বর্তমান পরিস্থিতি কেমন তা তুলে ধরতেই এই ছবি তোলা হয়েছে। তারা হাসি মুখে বিপর্যয়ের মোকাবিলা করার বার্তা দিয়েছে। ফটোগ্রাফার সৌরভ অনুরাজ ও মডেল অদিতি সিং।
সোশাল মিডিয়ায় অদিতি সিং কে ‘পাটনার জলপরী’ বলেও ডাকা হচ্ছে। সোশাল মিডিয়ার একাংশ জানিয়েছে, ওই তরুণী আমাদের শিখিয়েছে কিভাবে প্রতিকূল পরিস্থিতিকেও হাসিমুখে জয় করা যায়!
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in




0 মন্তব্যসমূহ