Latest News

6/recent/ticker-posts

Ad Code

গতকাল উন্মোচিত হলো ঈশান বাংলা সাহিত‍্য পত্রিকার শারদ সংখ‍্যা

সংবাদ একলব্য, আসাম, ৩ অক্টোবর ২০১৯: গতকাল ২রা অক্টোবর ২০১৯ গান্ধি জয়ন্তীর দিনে আসামের করিমগঞ্জে মোড়ক উন্মোচিত হলো ঈশান বাংলা সাহিত‍্য পত্রিকার শারদ সংখ‍্যা।অনুষ্ঠানে পত্রিকার উন্মোচন করেন কবি কৃষ্ণানন্দ সিন্হা‌ । অনুষ্ঠানটি পৌরহিত‍্য করেন প্রবীণ নাগরিক ও সমাজসেবী বাবুলাল গোস্বামী। অনুষ্ঠানে অন‍্যান‍্যদের মধ‍্যে উপস্থিত ছিলেন কবি চন্দন ত্রিপাঠি, সাহিত‍্যিক পূণ‍্যব্রত দাস, কবি সুমন রঞ্জন সেন, কবি হিমাংশু দাস, নীলকণ্ঠ কবি, কবি ও শিক্ষক প্রদীপ গোস্বামী , শিক্ষিকা দুলা দেব, সুজলা সিনহা, বিশাখা সিনহা, রিতা পাল, শিক্ষক তপন মুখার্জী, পিন্টু দাস, চন্দ্র কান্ত শর্মা মনোজ দেবনাথ প্রমুখও। অনুষ্ঠানটি পরিচালনা করেন পত্রিকার সম্পাদক কবি বিপ্লব গোস্বামী। অনুষ্ঠানে উপস্থিত কবিগণ স্বরচিত কবিতা পাঠ করেন। চলে সাহিত‍্য আলোচনা ও সঙ্গীত। ঐদিনের অনুষ্ঠান ছিলো বর্ণাঢয় ও প্রাণবদ্ধ। পত্রিকার সম্পাদক কবি বিপ্লব গোস্বামী জানান এবারের শারদ সংখ‍্যায় রয়েছে বরাক, ত্রিপুরা, পশ্চিম বঙ্গ ও বাংলাদেশের প্রিয় ত্রিশ জন কবি ও লেখকের লেখা।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code