সংবাদ একলব্য, 2 অক্টোবর: পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ দ্বারা পরিচালিত বিজ্ঞান ও গণিত বিষয়ের মেধা অন্বেষণ পরীক্ষা 'বিজ্ঞান অভিজ্ঞা' সারা জেলার সাথে সাথে সুষ্ঠু ভাবে সম্পন্ন হলো দিনহাটায়ও। আজ 2 অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষ্যে ছুটির দিনে দিনহাটায় এই পরীক্ষা নেওয়া হয় ৩টি কেন্দ্রে- গোপালনগর এম এম এস উচ্চবিদ্যালয়, শনিদেবী জৈন উচ্চ বিদ্যালয় ও বামনহাট উচ্চবিদ্যালয়ে। শহর ও শহরতলীর স্কুল মিলিয়ে মোট প্রায় 1100 জন পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিল। বিজ্ঞান মঞ্চের দিনহাটা কেন্দ্রের সম্পাদক শ্রী মনমোহন নাথ বলেছেন পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান মনস্কতা,মেধা অন্বেষণ ও বিজ্ঞান ও গণিতের ভীতি দূর করার উদ্দেশ্যেই প্রতিবছর এই পরীক্ষার আয়োজন। গতবারের তুলনায় এবছর পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সব কেন্দ্রেই সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in



0 মন্তব্যসমূহ