Latest News

6/recent/ticker-posts

Ad Code

দুই বাংলার মিলন মেলা কুচলিবাড়িতে







আনারুল ইসলাম প্রামাণিক, চ্যাংরাবান্ধাঃ
ওপার বাংলা এপার বাংলার দুই দেশের মধ্যে সম্প্রীতির মিলন মেলা হয় কালি পুজা  উপলক্ষ্যে। ওপার বাংলার সাথে এপার বাংলার স্বজন ও আত্মীয় দের মধ্যে সাক্ষাৎ ও ভাব বিনিময় হয়। কেউ আনন্দ উপভোগ করে কেউ বহু পর স্বজন বন্ধু কে পেয়ে কান্নায় ভেঙে পড়ে, দুই দেশে দুই প্রান্তে দেশের সৈনিক অতন্ত্র প্রহরায় এই মিলন মেলায় এক নতুন মিলন সেতু বন্ধনের আবেগ সৃষ্টি করে। 
বাংলাদেশ থেকে মৃত্যুঞ্জয় সেন  দেখা করেন।বিজেপি যুব মোর্চার জলপাইগুড়ি জেলা সম্পাদক জ্যোতি বিকাশ রায়ের সাথে। তাদের দীর্ঘদিন ধরে বন্ধুত্ব হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এখানে যারা এ দেখা করেন তাদের মধ্যে বেশিরভাগই হচ্ছে বাংলাদেশ থেকে আসা হিন্দু শরনার্থী।  বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সুশান্ত রায় বলেন আমার অনেক প্রিয় আত্মীয় বাংলাদেশ থেকে নির্যাতিত হয়ে নিজের ধর্ম রক্ষাত্বে ভারতে গেছে আজ তাদের সাথে দেখা করে আমার খুবই ভালো লাগছে। আমরা ধন্যবাদ দেই ভারতীয় সীমান্ত রক্ষি বাহিনী বিএসএফ কে। তারা এই মিলন মেলা করতে না দিলে আমাদের সারাজীবনও দেখা করা সম্ভব হত না। কারণ আমাদের এতো টাকা খরচা করে ভিসা বানিয়ে দেখা করা সম্ভব হত না। বিজেপি নেতা জ্যোতি বিকাশ রায় বলেন মিলন মেলা খুবই সুন্দর হয়েছে। আগামীতে এই মেলা আরো আকার ধারণ করুক এটাই প্রার্থনা করি।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code