Latest News

6/recent/ticker-posts

Ad Code

তৃণমূলে আবার কি ফিরছেন বৈশাখী?


Sangbad Ekalavya :শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় তাহলে কি আবার ফিরছেন তৃনমূলে ?সূত্রের খবর,গতকাল শিক্ষামন্ত্রী  পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়েছেন বৈশাখী।বৈশাখীর এই আগমন ঘিরে আবার  জল্পনা তুঙ্গে বিভিন্ন   রাজনৈতিক মহলে। সূত্রের খবর,গতকাল প্রায় দেড়ঘণ্টার কাছাকাছি পার্থ চট্টোপাধ্যায়ের সাথে কথা হয় বৈশাখীর । যদিও পার্থ চট্টোপাধ্যায়ের  বাড়ি থেকে বেরিয়ে বৈশাখী বন্দ্যোপাধ্যায় জানান, 'রাজনীতি থেকে দূরে সরে ব্যক্তিগত ভাবে দুঃখ-যন্ত্রণা শেয়ার করেছি পার্থ'দার সাথে।' কিন্তু যেভাবে গত প্রায় ছয় মাসে শোভন-বৈশাখী ঝড় উঠেছিল,এতে বৈশাখীর পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে আগমন ঘিরে যে রাজনৈতিক মহলে আলোচনা হবেই, খুবই স্বাভাবিক।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code