দুর্গাপূজা উপলক্ষে, মহালয়ার পূণ্য লগ্নে প্রায় দেড়শতাধিক মানুষের বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ঔষধ প্রদান করা হয় জোড়াই উত্তর রামপুর কালিবাড়ি ইয়ুথ ক্লাবের ব্যবস্থাপনায়। সহযোগিতায় ছিল আলিপুরদুয়ার লায়ন্স চক্ষু হাসপাতাল। এরই সাথে চলে রক্তদান শিবিরও। এদিন প্রায় ৫০ জন নারীপুরুষ নির্বিশেষে রক্তদান করেন।
ক্লাব সম্পাদক বিশ্বজিৎ সরকার জানান- আমাদের ক্লাব সর্বদা সমাজের ভালো কাজের পক্ষে কাজ করে চলেছে নিরলস ভাবে, আমরা আগামীতেও এই ধরণের কাজের সাথে যুক্ত থাকবো।এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কৃষ্ণ দাস, হরেকৃষ্ণপাল, সমীর দাস, শুভময় দাস, রাজু পাল প্রমুখ ক্লাব সদস্য।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in


0 মন্তব্যসমূহ