রঞ্জিত ঘোষ, বাঁকুড়া, ১ সেপ্টেম্বরঃ বর্তমানে মুমূর্ষু রোগীদের রক্তের চাহিদা পূরণ এবং সামাজিকদায়বদ্ধতার ওপর ভিত্তি করে আজ এক রক্তদানের শিবির করা হয় বাঁকুড়া জেলার ডি.ওয়াই.এফ.আই গঙ্গাজলঘাঁটি লোকাল কমিটির উদ্যোগে । এদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ রক্তদানের কার্যক্রম শুরু হয় ডি.ওয়াই.এফ.আই এর অমরকানন কার্যালয়ে । এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সি.পি.আই.এম এর প্রাক্তন সাংসদ সুজিত চক্রবর্তী সহ ডি.ওয়াই.এফ.আই এর যুবসদস্যবৃন্দ ও কর্মীসমর্থকরা । রক্তদানে অংশ নেন যুবসমাজ এবং ডি.ওয়াই.এফ.আই এর কর্মীবৃন্দরা । তারা জানান রক্তদান মহৎ কাজ এবং এক সামাজিক দায়বদ্ধতা তাই আমরা এই কাজে ব্রতী হয়েছি ও মানুষের পাশে দাঁড়িয়েছি , ভবিষ্যতেও আমরা এভাবেই মানুষের জন্যে কাজ করে যাব।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ