Latest News

6/recent/ticker-posts

Ad Code

শিক্ষক দিবস উদযাপনে বিশেষ শ্রদ্ধা গুগলের

Sangbad Ekalavya
আজ অর্থাৎ বৃহস্পতিবার দেশ জুড়ে পালন করা হচ্ছে শিক্ষক দিবস। প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে ভারত প্রতি বছর শিক্ষক দিবস (Teachers' Day) উদযাপন করে। তিনি একাধারে যেমন ছিলেন একজন বিশিষ্ট শিক্ষক, তেমনি ছিলেন দার্শনিক এবং রাজনীতিবিদও। শিক্ষক দিবসের প্রতি সম্মান জানিয়ে গুগল একটি অ্যানিমেটেড ডুডল (Google Doodle) তৈরি করল, ডুডলটি হল একটি লাল অক্টোপাস, যাকে দেখা যাচ্ছে পরীক্ষা-নিরীক্ষা, জটিল সমীকরণের সমাধান, নোট গ্রহণ করতে এবং এই সব কাজের সঙ্গে হাতে বই নিয়ে পড়তেও দেখা যাচ্ছে তাঁকে।


সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code