Latest News

6/recent/ticker-posts

Ad Code

উত্তরের গুণী সুজন পর্ব-৭


উত্তরের গুণী সুজন কবি বিপুল আচার্য 
শুভাশিস দাশ 


অনেক দিন থেকে নীরব এই কবি । কেন জানিনা । বড্ড অভিমানী এবং অবশ্যই প্রচার বিমুখ । কিন্তু আমাদের এই বিভাগের একটা দায়বদ্ধতা আছে উত্তরের গুনী জনকে একটু আলোর সামনে নিয়ে আসার । অবশ্য তাঁদের নিজস্ব আলোয় চারিদিক আলোকময় । 
আজ যাঁকে নিয়ে এই গুনী সুজনের আসর তিনি উত্তরের স্বনামধন্য কবি বিপুল আচার্য । উত্তরবঙ্গ উল্লেখ এই জন্য যে তাঁর ব্যাপ্তি বঙ্গ জুড়ে হলেও তিনি আমাদের এই উত্তরের মানুষ । 
বাল্যকাল থেকেই এক আধটু নেশা ছিল এই লেখালিখির প্রতি । সেই যাত্রা তাঁকে এগিয়ে নিয়ে গেছে অনেকদূর । তাঁর কবি পরিচিতি নতুন করে বলার নেই । বিপুল আচার্য তাঁর কবিতায় নিজস্বতা ধরে রেখেছেন । 
শুধু তিনি কবি নন তিনি একজন সফল সম্পাদকও । তাঁর সম্পাদনায় দিনহাটা থেকে বেশ কটি পত্রিকা বেরিয়েছে । সম্পাদনা করেছেন কবিতা সংকলনও । বেরিয়েছে কবিতার বই এবং একটি উপন্যাস । 
আমাদের প্রত্যাশা তিনি আমাদের তাঁর কবিতা বেশি বেশি করে উপহার দিন । তাঁর কলম চলুক অনেক দিন ।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code