Latest News

6/recent/ticker-posts

Ad Code

টানা একমাসেরও বেশি দিন ধরে বালিকা বন্দরে বিকল SBI ATM


তপন বর্মন,বড়শাকদল, ৭ আগস্ট : টানা একমাসেরও বেশি দিন ধরে বালিকা বন্দরে SBI ATM বিকল হওয়ার অসুবিধায় প্রচুর গ্রাহক। ব্যবসায়ী চাকরিজীবী থেকে প্রচুর সাধারণ মানুষ এই অসুবিধার সম্মুখীন । প্রসঙ্গত বড়শাকদল, সাহেবগঞ্জ, বামনহাট অঞ্চলের মধ্যে এই একটাই SBI ATM.
যদিও ATM কতৃপক্ষ এ ব্যাপারে সম্পূর্ণ উদাসীন। এ ব্যাপারে বালিকা বন্দর SBI শাখায় Branch Manager এর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান - " ATM এর বিষয়টি তাদের অধীনে নয়। "
স্থানীয় এক ব্যাবসায়ী মাননীয় অজয় বর্মন ক্ষোভ প্রকাশ করে জানান--- "দীর্ঘদিন ধরেই ATM এর পরিসেবা খুবই জঘন্য। বেশিরভাগ সময়েই লিঙ্ক থাকে না। " এই অবস্থায় এখন দেখার কবে কতৃপক্ষের টনক নড়ে।


সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code