Latest News

6/recent/ticker-posts

Ad Code

বর্ষা-জয়ন্ত চট্টোপাধ্যায়



বর্ষা
জয়ন্ত চট্টোপাধ্যায়


বর্ষার কথা বলতে চাই না
বাধা দেয় সে সব কাজে
যাবো বলে সব ঠিকই ছিলতো
হঠাৎ বৃষ্টি বাদ সাধে।
প্রতীক্ষা দিনে উৎকট জ্বালা
বর্ষা কি তা বুঝবে ?
না যদি পারে সে ছন্দভাঙানি
ব্যাংগুলো ঠিক খুঁজবে।




বর্ষা -- ২ 

এক একটা বর্ষা অক্টোপাসের মতো
আটটি পায়ে অষ্টপ্রহর বন্দী করে রাখে।
প্রতিবাদ বিরক্তি কটুকথা কিছুই শোনে না।


পরিকল্পনা বা কল্পনা সব ভাঙায় নির্দয়
একটি বর্ষার জন্য বিরহী যক্ষ বা কদমকলি
কেঁদে উঠলে কারও মনে বর্ষাপ্রেমের সঞ্চার
হতেই পারে তাকে দোষ দিলে ময়ূরের নাচ
বা দাদুরির ডাক বন্ধ হতে পারে।


সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code