Latest News

6/recent/ticker-posts

Ad Code

সম্বল-সুমিত দেবনাথ



সম্বল
সুমিত দেবনাথ


অনেকদিন হয়ে গেল আজ,
ভেবেছি তোমার জন্য একটা চিঠি লিখব
প্রথম রাত আর শেষ রাতের শুকতারাটির মতো একটা চিঠি


কিন্তু, কী অসহায় বোধ করি লিখতে গেলে,
তুমি বুঝবে না। তবুও বলি, কানে গেলে শুনো-
তৃষ্ণার্ত কাগজগুলো কলম কলম কালি,
জল মনে করে, চুমুকে চুমুকে শেষ করে ফেলে।
কলমও শেষ হয়ে যায় কোনো কোনো দিন,মাথার মধ্যে পিঁপড়েরা খাবার খুঁজতে বেরয়।
অসমাপ্ত তৃষ্ণা নিবারণে আরো ছটফট করে কাগজশিশুগুলো।


ধুলোয় গড়াগড়ি খায় চকমকি পাথরফুলের মালা।
কুড়োচ্ছি দু' হাত ভরে সেই মালা।
চিঠি না লিখতে পারলেও,
একটা মালা তোমার ঠিকানায় পাঠাব।
দেখবে, দুধের স্বাদ দুধেই মিটবে। ঘোল খেয়ে ঠকে যাবে না।


সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code