Latest News

6/recent/ticker-posts

Ad Code

ইমরান খান কী চান? আমরা ঘাস খেয়ে থাকি?'- সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে দেশবাসী

সংবাদ একলব্য, ১১ আগস্টঃ কাশ্মীর ইস্যুতে ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করে দিয়েছে পাকিস্তান। তাই ঈদের মুখে সে দেশে জিনিসপত্রের দাম আকাশছোঁয়া। কূটনেতিক স্তরে ভারতের সঙ্গে পাকিস্তান সরকার সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্তে নিত্য প্রয়োজনীয় জিনিস জোগর করতেই নাজেহাল হয়ে পড়ছে দেশটির জনগন। তাদের উদ্বেগ, মুদ্রাস্ফীতির জেরে এমনিই জিনিসপত্রের দাম বাড়ছে। তার উপরে ভারত থেকে পেঁয়াজ ও অন্যান্য আনাজ আমদানি বন্ধ হওয়ায় চাপ আরও বাড়ছে।
আন্তর্জাতিক গণমাধ্যমকে গৃহবধূ নাজমা বলেন, 'রোজগার বাড়ছে না। দুধ থেকে শাক-সবজি বা মাংসের দাম বেড়েই চলছে। এখন ভারতের সঙ্গে ব্যবসা বন্ধ হওয়ায় প্রতিদিনের ব্যবহারের জিনিসের দাম আরও বাড়বে।'
একই চিন্তা পেঁয়াজ বিক্রেতা ইফতেখারের, 'ঈদের মাত্র ৩-৪ দিন বাকি। কেনাকাটা প্রায় বন্ধ। সবজি ও পেঁয়াজ আসে ভারত থেকে। ইমরান খান কী চান? আমরা ঘাস খেয়ে থাকি?'
ব্যাংক কর্মী আসফাক বলেন, 'ঈদের রোশনাই এবার ফিকে হয়ে গেছে। ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ করে আমাদের অর্থনীতি বিপর্যস্ত করার পিছনে ইমরান সরকারের কী ভাবনা বুঝতে পারছি না।'



সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code