Latest News

6/recent/ticker-posts

Ad Code

দিনহাটা থানার উদ্যোগে রক্ত দান শিবির অনুষ্ঠিত হলো আজ

অনুপম মোদক, দিনহাটা ৭ আগস্টঃ দিনহাটা থানার ব্যবস্থাপনায় রক্তদান শিবির আজ অনুষ্ঠিত হলো দিনহাটার আপন ঘর ভবনে I উক্ত অনুষ্ঠানের শুভ সূচনা করেন কোচবিহার জেলার মাননীয় এস.পি ডঃ সন্তোষ নিম্বালকর, দিনহাটা মহকুমার নবনিযুক্ত মহকুমা শাসক শেখ আনসার আহমেদ , দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক শ্রী মানব দাস, দিনহাটার মাননীয় বিধায়ক উদয়ন গুহ প্রমূখ। দিনহাটা ভিলেজ 2 এর ভিলেজ পুলিশ কৃষ্ণকান্ত ভৌমিক জানান- 'সর্বমোট ২০০ ইউনিট রক্ত সংগ্রহ করা হয় আজ'। পুলিশ কর্মী থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষ এই রক্ত দান শিবিরে স্বতঃস্ফূর্ত ভাবে যোগদান করেন I দিনহাটা ভিলেজ 2 নং গ্রাম পঞ্চায়েত সদস্য সন্তোষ বর্মন জানান- 'রক্ত দিয়ে খুব ভালো লাগছে।'
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code