নিজস্ব প্রতিনিধি,কলকাতা,৩০শে জুলাইঃ পশ্চিমবঙ্গের ১৯ তম রাজ্যপাল হিসেবে নাম ঘোষনার পরেই সোমবার কলকাতায় আসেন জগদীপ ধনকর। রাজ্য সরকারের তরফ থেকে বিমানবন্দরেই সংবর্ধনা দেওয়া হয়, দেওয়া হয় গার্ড অফ অনার।
আজ মঙ্গলবার রাজভবনে রাজ্যপাল হিসেবে শপথ গ্রহন করলেন সুপ্রিমকোর্টের এই বর্ষীয়ান আইনজীবী। শপথ বাক্য পাঠ করালেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিবিএন রাধাকৃষ্ণন। শপথগ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। শপথ গ্রহন অনুষ্ঠানের শেষে ফুলের তোরা দিয়ে অভিনন্দন জানান মূখ্যমন্ত্রী। মূখ্যমন্ত্রী উপস্থিত সকল মন্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দেন ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ