রাজ্যের শিক্ষক-শিক্ষিকাদের দীর্ঘদিনের 'সেকশন' সমস্যার সমাধান, বিজ্ঞপ্তি জারি করল স্কুল শিক্ষা দপ্তর
রাজ্যের স্কুল শিক্ষকদের দীর্ঘদিনের 'সেকশন' বা বিভাগ বিভাজন সংক্রান্ত জটিলতার অবশেষে অবসান ঘটল। উৎসশ্রী পোর্টালে (Utsashree Portal) শিক্ষকদের 'নরমাল সেকশন' এবং 'আপার প্রাইমারি সেকশন'-এর অন্তর্ভুক্তি নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল, তা দূর করতে স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে সুস্পষ্ট নির্দেশিকা জারি করা হয়েছে।
গত ২৫শে ফেব্রুয়ারি ২০২৬ তারিখে পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তরের (Directorate of School Education) কমিশনার সমস্ত জেলার সেকেন্ডারি ডিআই-দের (DI) উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি (Memo No.: 279 -Sc/Apt./) জারি করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুনিয়র হাই, হাই এবং হায়ার সেকেন্ডারি স্কুলগুলোতে কর্মরত শিক্ষকদের সেকশন বা বিভাগ উৎসশ্রী পোর্টালে আপডেট করার জন্য DDO-দের লগইনে (Master Directory Management) অপশন দেওয়া হয়েছে।
এই আপডেটের ক্ষেত্রে নিম্নলিখিত নির্দেশিকাগুলি মেনে চলতে বলা হয়েছে:
RLST শিক্ষকদের অবস্থান: পূর্বে আরএলএসটি (RLST) সিস্টেমের মাধ্যমে (SSC-এর দ্বারা) নিয়োগ পাওয়া শিক্ষকদের ১৩ই সেপ্টেম্বর ২০২২-এর সরকারি নির্দেশ (GO No. 1197-SE/S) মোতাবেক 'নরমাল সেকশন'-এ (Normal Section) রাখতে হবে।
ফিজিক্যাল ও ওয়ার্ক এডুকেশন: ১ম এসএলএসটি-র (1st SLST) মাধ্যমে নিয়োগ পাওয়া ফিজিক্যাল এডুকেশন এবং ওয়ার্ক এডুকেশন শিক্ষকদের 'আপার প্রাইমারি সাব-সেকশনে' (Upper Primary sub-section) চিহ্নিত করতে হবে, কারণ তাঁদের বিশেষভাবে এই স্তরের জন্যই নিয়োগ করা হয়েছিল।নতুন
আপার প্রাইমারি শিক্ষক: ২০২৪ সাল থেকে যাঁরা বিশেষভাবে আপার প্রাইমারির জন্যই নিয়োগ হয়েছেন, তাঁদের নির্দিষ্টভাবে 'আপার প্রাইমারি সাব-সেকশনে'ই রাখতে হবে।
সংখ্যালঘু ও চ্যারিটেবল বিদ্যালয়ের শিক্ষক: স্কুল সার্ভিস কমিশন (SSC)-এর আওতার বাইরে থাকা খ্রিষ্টান সংখ্যালঘু বিদ্যালয় এবং চ্যারিটেবল সংস্থা দ্বারা পরিচালিত স্কুলগুলিতে পঞ্চম থেকে দশম শ্রেণির (V to X) জন্য নিযুক্ত শিক্ষকদের পুরনো নিয়ম অনুযায়ী 'নরমাল সেকশনে'-ই রাখতে হবে।
সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি: নবম-দশম (IX-X) স্তরে কর্মরত শিক্ষকদের ক্ষেত্রে কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই এবং উচ্চ মাধ্যমিক (HS) স্তরের শিক্ষকদের সেকশনেও কোনও পরিবর্তন করার দরকার নেই।
দীর্ঘদিন ধরে চলা এই সমস্যার আইনি ও প্রশাসনিক জট কাটায় স্বস্তিতে রাজ্যের শিক্ষক মহল। এই বিষয়ে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সম্পাদক কিংকর অধিকারী সন্তোষ প্রকাশ করে জানিয়েছেন, "এই দাবিগুলো বারবার তুলে ধরা হয়েছিল বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। তা আজ মান্যতা পেয়েছে। সেকশন সমস্যা মিটতে চলেছে।"
বিজ্ঞপ্তিতে সমস্ত DDO-দের নির্দেশ দেওয়া হয়েছে উৎসশ্রী পোর্টালে সংশ্লিষ্ট শিক্ষকদের সেকশন দ্রুত চিহ্নিত করতে এবং অবশিষ্ট শিক্ষকদের ক্ষেত্রে iOSMS পোর্টালে SSC-এর সুপারিশ ও নিয়োগ সংক্রান্ত তথ্য আপডেট করতে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊